ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলমান দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে আব্দুল হালিম নামে এক শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসায় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষক উপজেলার চকদিঘা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারেনটেনডেন্ট।

জানা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মো. আব্দুল হালিম প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার সময় উপস্থিত শিক্ষকরা তাকে আটক করে। পরে পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram