ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২০
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

পটুয়াখালীতে সদ্য চালু পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়।

আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন পরিত্যক্ত স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহা, টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, সাড়ে তিনঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। আগুনের সূত্রপাত উদঘাটনে তাদের তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram