ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩২
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

হাতীবান্ধায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিদ্যালয়ের ভবন, পাঠদান ব্যাহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় কালবৈশাখী ঝড়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন লন্ডভন্ড হয়েছে। এতে করে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হয়েছে। এ ছাড়াও উপজেলায় অনেক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে বড় একটি গাছ উপড়ে পড়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভবন লন্ডভন্ড হয়েছে।

এ বিষয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র তাওহীদ বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে আমাদের বিদ্যালয়ের চারটি শ্রেণিকক্ষ নষ্ট হয়েছে। সে কারণে বিদ্যালয় আজকে বন্ধ দিয়েছে। স্কুল গিয়ে আমরা ঘুরে আসলাম।

এ বিষয়ে পারুলিয়া তফসিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, রাতে ঝড়ে গাছ উপড়ে বিদ্যালয়ের ভবনের চারটি শ্রেণিকক্ষ লন্ডভন্ড হয়ে গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীম মিঞা বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করেছি। ঝড়ে গাছ উপড়ে পড়ে শ্রেণিকক্ষ গুলো পাঠদানে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ঘরবাড়িসহ অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram