ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৮
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

কিশোরগঞ্জে যুবদলের সভাপতি টিপু, সম্পাদক সালাম

দীর্ঘ  দেড় যুগ পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সৈয়দপুর রাজনৈতিক জেলার আহবায়ক তারেক আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ আলম গুড্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক। 

এতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন অকতার, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ-আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।

এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন কমিটির সুপার ৫ এবং উপজেলা আহবায়ক কমিটির সদস‍্যদের প্রত‍্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পাচঁ পদে ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু সভাপতি, বেলায়েত হোসেন বিলু সিনিয়র সহ-সভাপতি ও ওবায়দুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক একাধিক প্রত্যক্ষ ভোট গ্রহণের ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। প্রত্যক্ষ ভোটে আব্দুস সালাম আনারস মার্কায় ৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্ধী নজরুল ইসলাম দুলু চেয়ার মার্কা ২৩ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান ফুটবল ৪০ পেয়ে নির্বাচিত হয় ও তার নিকটতম আনছারুল ইসলাম মাছ মার্কা ১৭ ভোট পান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram