ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

চাটমোহরে ব্রীজের ওপর পড়েছিল নয় বছরের শিশুর লাশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর হান্ডিয়াল চরনবীন সড়কের ছাইকোলা ব্রীজের ওপর পড়েছিল ছালমান নামক ৯ বছর বয়সের শিশুর লাশ।

ছালমান উপজেলার চরনবীন গ্রামের মোঃ ছাবের আলীর ছেলে। পরিবার থেকে জানান, সে দীর্ঘদিন আগে মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে চলাফেরা করতো।

প্রত্যক্ষদর্শী ও হান্ডিয়াল ইউপি মহিলা সদস্য মোছাঃ জমেলা খাতুন বলেন, শনিবার সকাল প্রায় ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি ছালমান। তাঁকে অনেক খোঁজাখুঁজি করে পায়নি পরিবারের লোকজন। রবিবার (২৭ এপ্রিল) ভোরে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার সময় ছাইকোলা ব্রীজের ওপর ভুট্টা শুকানো নেট জালের নিচে তাঁর লাশ দেখতে পায়।

স্থানীয়রা ধারণা করছেন, রাতের কোন এক সময় সে ওই ভুট্টা শুকানো জালের নিচে শুয়ে ছিল। চলন্ত কোন গাড়ি তার গাঁয়ের ওপর দিয়ে চলে যাওয়ায় তার এ মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা বিষয়টি চাটমোহর থানায় অবগত করেন। থানা পুলিশ দ্রুত লাশ উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram