ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিত ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় গৃহবধূর পিতা বাদি হয়ে থানায় মেয়ের জামাই মো. ইসতিয়াক আহমেদ, মেয়ের শ্বশুর আব্দুল জলিল ও শ্বাশুড়ি রিনা বেগম এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল এলাকার নবিবর রহমানের মেয়ে শোভা আক্তার (২৩) এবং হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইসতিয়াক আহমেদ (২৭) এর সহিত পারিবারিক ভাবে বিবাহ হয়। বর্তমানে ওই দম্পতির ঘরে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। মেয়ের বিয়ের পরে মেয়ের বাবা নবিবর রহমান তার মেয়ে জামাইকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং আরো ১ লক্ষ টাকা মূল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র দিয়ে থাকে। এমতবস্থায় তারা আবারো মেয়ের বাবার নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করলে অসহায় মেয়ের বাবা নবিবর রহমান তা দিতে অপারগতা স্বীকার করেন। তারই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বেধরক মারধর করে। মেয়ের নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাবা ঘটনাস্থলে গেলে মেয়ে জামাই তার শ্বশুর নবিবর রহমানকেও মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram