ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৫

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের প্রাণহানি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

রোববার (২৭ এপ্রিল) সকালে মাঠে কাজ করতে গেলে কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।

জানা গেছে, নিহত যুবক উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)। তিনি পেশায় একজন কৃষক। গতকাল রাতে বের হয়ে তিনি এখনও বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিএসএফ সদস্যরা ওবায়দুলকে গুলি করে হত্যা করেছে।

তবে, ৫৮ বিজিবির কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিক জানান, ভারতের ২শ’ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে এমন খবর শুনেছেন তারা। তবে সেটি বাংলাদেশি কারও কি না তা এখনই বলা যাচ্ছে না।

বিএসএফের বরাতে তিনি জানান, ভারতীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই-বাছাইয়ের পর মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় সেটি জানা যাবে।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি । তবে সেটি বাংলাদেশি কারও নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram