ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৫

মুরাদনগরে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) সঙবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানবিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষার স্বার্থে পুত্রের বিরুদ্ধে অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এক অভিভাবক। নিজের সবচেয়ে আদরের সর্বকনিষ্ঠ পুত্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকল সম্পর্ক (ত্যাজ্য) ছিন্ন করেছেন পিতা মোঃ মফিজুল ইসলাম।

মোঃ মফিজুল ইসলাম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মফিজুল ইসলাম।

জানা যায়, মোঃ মফিজুল ইসলাম নোটারী পাবলিক, কুমিল্লা কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে (নং-৫৫৬/২৪-০৪-২০২৫) তাঁর পুত্র মোঃ নাঈম সরকার (১৯) এর সঙ্গে সকল পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণাপত্র সূত্রে জানা যায়, নাঈম সরকার একাদশ শ্রেণির ছাত্র হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মদ, গাঁজা, ইয়াবাসহ নানা নেশাদ্রব্যে জড়িয়ে সে প্রতিনিয়ত পরিবারে অশান্তি সৃষ্টি করে। গভীর রাতে বাড়ি ফেরা, মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করাসহ অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। এমনকি ভিন্ন ধর্মের নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এমন কিছু কার্যকলাপেও সে লিপ্ত রয়েছে যা পরিবার ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই পরিবারের মান-মর্যাদা বিবেচনা করে নাঈম সরকারের সহিত পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, দালিলিক, যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পত্তি থেকে অধিকার ছিন্ন করেছে পিতা মোঃ মফিজুল ইসলাম।

পিতা মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমার সন্তানের এমন বিপথগামী আচরণে আমি গভীরভাবে মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।”

এ ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পিতার এমন সিদ্ধান্তকে সাহসী বললেও, অনেকেই বিষয়টি গভীর দুঃখ ও হতাশার সঙ্গে গ্রহণ করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram