ঢাকা
logo
প্রকাশিত : April 25, 2025

নাটোরে ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে বাবার মৃত্যু!

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। নিহত বাবা ও ছেলের নাম মন্টু ডি কস্তা (৭৮) ও বিকাশ ডি কস্তা (৪০)।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ভবানীপুর খ্রিস্টান পল্লীর নিজ বাড়ির শয়নকক্ষে মন্টু মৃত্যুবরণ করেন। এ সময় ছেলে বিকাশের লাশ বারান্দায় শায়িত ছিলো।

এর আগে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিকাশ। সে গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌরশহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।

শুক্রবার সকাল ১১টায় বাবা-ছেলের মৃতদেহ ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরী জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ কখনও ভাবে নাই। এ ধরণের ঘটনা এলাকায় এই প্রথম ঘটলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram