ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় ডাকাতিকালে আগ্নেয়াস্ত্রসহ স্থানীয় জনগণের সহায়তায় মোঃ ইউসুফ (৪০) নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গতরাত ২ টায় উপজেলার জাহাজমারা নতুন সুখচরের বাসিন্দা মোশাররফ হোসেন এর বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে। পরে স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করলে বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ ইউসুফ নামের ডাকাতকে একটি আগ্নেয়াস্ত্র ও ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে পাশের বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয় বলে বিসিজি স্টেশন তাদের প্রেস রিলিজে উল্লেখ করেন। আটককৃত ডাকাত মোঃ ইউসুফ উপজেলার জাহাজমারা ইউনিয়ন নতুন সুখচরের মোঃ জসিমের ছেলে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram