ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

সোনাগাজীতে বিএনপি কর্মী হাশেম হত্যা মামলার ৪ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বিএনপি কর্মী আবুল হাশেম হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ জন আসামী হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তারা হলো এজাহার নামীয় প্রধান আসামী আক্তার হোসেন ও ১১নং আসামী রাকিবুল ইসলাম, তদন্তে প্রাপ্ত আসামী বেলায়েত হোসেন মামুন ও মো. সোলেমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাসান মাহমুদ বৃহস্পতিবার তাদেরকে ফেনীর আদালতে হাজির করলে বিকেলে তাদের জবানবন্দী লিপিবদ্ধ করেন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফতেমা তুজ জোহরা মুনা এবং অপরাজিতা দাশ।

আদালতে আসামীরা জানায়, পূর্বে বিরোধের জেরে ইতিপূর্বে নিহত হাশেম কর্তৃক কৃষক বেলাল হত্যা ও সাবেক ইউপি সদস্য আবু সুফিয়ান মেম্বারকে পঙ্গু করার ঘটনার আক্রোশ সহ হাশেম কর্তৃক ক্রমাগত ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা হাশেমকে শায়েস্তা করার পরিকল্পনা করেন। সে মোতাবেক ঘটনার দিন তারা দা, রড এবং লাঠি নিয়ে বোরখা ও মাস্ক পরিধান করে বাড়ি থেকে এসে রাত সাড়ে তিনটায় ঘটনাস্থলের পাশের সাজেদা ফাউন্ডেশনের পিছনে অবস্থান নেয়। কিলিং মিশনে মোট ১০ জন ছিল। তদন্তে প্রাপ্ত আসামী সোলেমানের বাড়ি উক্ত এলাকায় হওয়ার সুবাদে সে আসামীদেরকে মূল সড়কের পরিবর্তে মাঠ এবং গ্রাম্য রাস্তা দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। যাতে কেউ তাদের দেখতে না পায়। এরপর সোলেমান ওলামা বাজারে বসে হাশেমের গতিবিধির উপর নজর রেখে তার আসার খবর আক্তারকে জানায়।

এরপর সকাল ০৫.৫০ মিনিটে হাশেম ঘটনাস্থল অতিক্রম করা কালে আসামীরা রশি দিয়ে তার গতিরোধ করে রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। জবানবন্দি গ্রহণ শেষে আাদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য; ২০২১ সালের ৩১ মে জমির বিরোধ নিয়ে হাশেমের নেতৃত্ব কৃষক বেলাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। গত ৫ আগস্ট চরদরবেশ ইউনিয়নের সাবেক মেম্বার আবু সুফিয়ানকে কুপিয়ে ও পিটিয়ে পঙ্গু করে দেওয়া হয়। এতেই প্রতিপক্ষ ক্ষোভের আগুনে জ্বলতে থাকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram