ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে দাওয়াতি বুথের উদ্বোধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে দাওয়াতি বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ দাওয়াতি বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বুথের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

শহর আমীর মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, শহর নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান ও মাওলানা আব্দুর রহিম, শহর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলুর রহমান সাইদ বলেন, জনকল্যাণ মুখী আদর্শ কল্যানমূলক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম সফল করতে সকল শ্রেণিপেশার মানুষকে অংশ গ্রহনের জন্য জামায়াত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে। জামায়াতে অংশগ্রহণের জন্য শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বুথে এসে সকলকে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদানের আহবান জানাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram