ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন গোপালদী জোনাল অফিসের কালাপাহাড়িয়া সাব সেন্টারের লাইনম্যান রিমন মৃধা (২৯) নামে এক বিদ্যুৎ কর্মী কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগ এবং গোপালদী জোনাল অফিস সূত্রে জানা যায়, ঘটনার সময় রিমন মৃধা উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিমন মৃধা গাইবান্ধা সদর থানার তুলশি ঘাটা এলাকার হাসান মৃধার পুত্র বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram