ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

মানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন ভবনের পিলার ধসে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন একটি ভবনের পিলার ধসে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘিওর উপজেলার উত্তরপাড়া হাইওয়ের পাশে মেসার্স জাবের অ্যান্ড সন্স ইট মহলের ভবন নির্মাণকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া পার্শ্ববর্তী তেরশ্রী গ্রামের বাসিন্দা এবং মৃত আনছের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে চারজন শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। হঠাৎ করেই একটি নির্মাণাধীন পিলার ধসে পড়ে তাদের ওপর। এ সময় তারা মাটিচাপা পড়ে যান। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া দুলাল মিয়াকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির দাবি জানান তারা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram