ঢাকা
logo
প্রকাশিত : April 24, 2025

সৌন্দর্য রক্ষায় লালপুরে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ইউএনও

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা চত্বর হয়ে পৌরসভা জুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে। কর্মকর্তাদের দিকনির্দেশনায় হলুদ ও সবুজ পোশাকে সড়কের দুইপাশ থেকে ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ করছে শ্রমিক ও কর্মচারীরা।

এসময় কথা হয় পৌরসভার বাসিন্দা মহিউদ্দিন রাজ ও বাবর আলীর সঙ্গে। তারা বলেন, ব্যানার-ফেস্টুনে পৌরসভার সৌন্দর্য নষ্ট হচ্ছিলো। পৌরসভা থেকে এসব অপসারণ করা হচ্ছে। এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আগামীতে যেন পৌরসভার সৌন্দর্য রক্ষার্থে এসব বাঁধা না হয়, সে জন্য পৌরবাসীকেও সচেতন হতে হবে।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মো. মেহেদী হাসান বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বিভিন্ন ধরণের ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড অপসারণ করে করা হবে। পরবর্তীতে আবার পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে। আর এসব অভিযান পর্যায়ক্রমে আরো জোরদার করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram