ঢাকা
logo
প্রকাশিত : April 24, 2025

গুরুদাসপুরে ২০ বছরের জনদুর্ভোগ নিরসনে সরকারি পুকুর সংস্কার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: অবশেষে নাটোরের গুরুদাসপুরে জনদুর্ভোগ নিসরনে আট বিঘা আয়তনের সরকারি পুকুরটি সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর মাঝপাড় গ্রামে ২০ বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের রাস্তাসহ আশপাশের বসতবাড়ী ওই পুকুর গর্ভে বিলীন হয়ে যায়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ওই পুকুর সংলগ্ন জামে মসজিদটিও ভেঙে পড়ার উপক্রম হয়। পুকুরপাড় ভেঙে চলাচলের রাস্তা না থাকায় তিন গ্রামের মানুষকে তিন কি.মি. পথ ঘুরে যাতায়াত করতে হতো। ভেঙে যাওয়া পুকুরপাড়ের রাস্তা দিয়ে মৃত ব্যক্তির লাশ কবরস্থানে নিতে পারতেন না তারা। এলাকাবাসীর এই দুর্দশার খবর মিডিয়ায় প্রচার হলে নজর কাড়ে প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই এলাকাবাসীর ভোগান্তি নিরসনে পুকুরটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুকুরটি সংস্কার কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এসময় সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram