ঢাকা
logo
প্রকাশিত : April 24, 2025

আত্রাইয়ে আগামজাতের ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের ভুট্টা কর্তন শুরু করা হয়েছে। এবার ভুট্টার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।

জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে গতবারের তুলনায় এবার অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে ভুট্টার গাছগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। বৈরী কোন আবহাওয়া বা ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর আঘাত থেকে মুক্ত থাকায় এবারে ভুট্টার কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেই সাথে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের চোখে মুখে হাসির ছাপ ফুটে উঠেছে। বোরো চাষের তুলনায় ভুট্টাচাষে খরচ কম অথচ লাভ বেশি। এজন্য এবারে অনেক বেশি জমিতে ভুট্টার চাষ করা হয়েছে।

আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবার উপজেলার ৮টি ইউনিয়নে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৭২৫ হেক্টর জমিতে। কিন্তু কৃষকরা ভুট্টা চাষে অধিক আগ্রহী হওয়ায় অর্জিত হয়েছে ৫ হাজার ১১৫ হেক্টর জমিতে। উপজেলার শিকারপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক, ময়েন প্রাং, জাহাঙ্গীর আলম দি বাংলাদেশ টুডেকে বলেন, আগে যেসব জমিতে আমরা বোরো চাষ করতাম এবারে সেগুলো জমিতে ভুট্টা চাষ করেছি।

কারণ বোরো ধান উৎপাদনে খরচ অনেক বেশি হয়। এবারে ভুট্টা চাষে শুরু থেকে আবহাওয়া ভাল থাকায় আগাম জাতের ভুট্টা কর্তন শুরু করা হয়েছে। ফলনও ভালো হচ্ছে। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, ভুট্টা চাষে আমরা শুরু থেকেই মাঠ পর্যায়ে তদারকি করেছি। কৃষকরা আমাদের পরামর্শ অনুযায়ী ভুট্টা চাষ করায় ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, এবার আত্রাইয়ে ভুট্টা অনেক বেশি চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূল থাকায় ভুট্টা চাষে কোন বিপর্যয় দেখা দেয়নি। এ ছাড়াও আমরা কৃষকদের উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সব সময়ই উদ্বুদ্ধ করে এসেছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মৌসুমের শুরু থেকেই কৃষকদের বিভিন্নমুখী পরামর্শ দিয়ে আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী এসব প্রযুক্তি ব্যবহারে এবারে ভুট্টার বাম্পার ফলন হয়েছে এবং রোগবালাই থেকে মুক্ত থেকেছে। আর এ ফলনে কৃষকরা যথেষ্ট উপকৃত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram