ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৮
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৫

আমতলীতে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার, বাদল হাওলাদার ও দোলোয়ার সিকদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে তাদের আমতলীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুইদিনের রিমান্ড শেষে বুধবার দুুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্য মতে, বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করে। রবিবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য, মতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, দুইদিন রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram