ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

যতই ষড়যন্ত্র করুক জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো: শামীম মাহমুদ

কেরানীগঞ্জ প্রতিনিধি: যতই ষড়যন্ত্র করুক জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো। জনগণের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি শামীম মাহমুদ।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কামরাঙ্গীরচর থানা ৫৬ নং ওয়ার্ড ছাত্রদল এর কর্মীসভায় তিনি এ কথা বলেন।

কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর সিনিয়র সহ সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ এর সভাপতিত্বে এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকগোলাম রাব্বানী রবিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গাফফার সহ নেতাকর্মী ও অতিথিবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram