ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

অবশেষে নরসিংদীর পলাশে অবৈধ সেই ব্যাটারি কারখানা বন্ধ

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: জীববৈচিত্র্য ও ফসলি জমি নষ্ট হওয়া কৃষকের আন্দোলনের মুখে নরসিংদীর পলাশে অবৈধভাবে গড়ে ওঠা জিনওয়ান স্টোরেজ নামে অবৈধ সেই ব্যাটারি কারখানা অবশেষে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে ওঠা কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এটি স্থায়ীভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিকর এ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ফখরুল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য যে, এর আগেও কয়েকবার কৃষক ও এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রশাসন থেকে সিলগালা করে বন্ধ করে দিয়েছিল অবৈধ কারখানাটি। অজানা কারণে কিছু দিন বন্ধ থাকার পর আবারও চালু করে আসছিল অবৈধ ব্যাটারি কারখানাটি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram