ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৫
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ অর্থসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ অর্থসহ আরিফুল ইসলাম ওরফে ভটা চোরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ভটা চোরের বাড়ি থেকে ১১ আনা ৭ রতির দুই জোড়া কানের দুল, ২ আনা ৫ রতি ওজনের একটি আংটি, এক জোড়া স্বর্ণের প্রলেপের ব্রঞ্চের বালা ও তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা উদ্বার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীপুর মাস্টারপাড়া গ্রামের মো. দুলালের ছেলে আরিফুল ইসলাম ওরফে ভটা চোর (৩০) কে সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চুরি হওয়া স্বর্ণালংকার কেনার দায়ে জেলা শহরের শিবতলা কর্মকারপাড়া এলাকার মৃত অনীল চন্দ্র নন্দির ছেলে শ্রী স্বাধীন নন্দিকে (৫৩) মামলার দ্বিতীয় আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram