ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

পাবনার আটঘরিয়ায় কারসহ গরু চোর আটক

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় আনোয়ার হোসেন (২৪) নামক এক গরু চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত চোর আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

সোমবার দিবাগত রাত ১ টা থেকে দেড়টার সময় একটি সাদা কার নিয়ে চান্দাই গ্রামে ঘুরাঘুরি করছিলেন। এসময় গ্রামবাসীর সাদা কার সহ ৫ জনকে ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কৌশলে গ্রামবাসী মসজিদের মাইকে গরু চোর গ্রামে এসেছে বলে ঘোষণা দিলে সাদা কারে থাকা ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয় এবং একটি সাদা কার সহ একজনকে আটক করে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়ন চান্দাই গ্রামে রাতে সাদা কার নিয়ে ৫ জন গরু চুরি করার জন্য আসে। এসময় গ্রামবাসীর সাদা কারসহ ৫ জনকে সন্দেহ করে জিজ্ঞাসা করলে কৌশলে ৪ জন পালিয়ে যায়। এসময় আনোয়ার হোসেন নামক একজনকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেন।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে আনোয়ার হোসেন সহ একটি সাদা কার গাড়ি সহ তাকে থানায় আনা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram