ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৫
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল পাটোয়ারী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সম্পৃক্ত থাকায় জুয়েল রানা নামের এক নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

জুয়েল রানা রানা পাটোয়ারী উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মারুকা ইউনিয়নের চিনামুড়া গ্রামের আবুল খায়ের পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ টায় মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে ধৃত আসামির নিজ গ্রামের আশপাশে অবস্থানকালে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগের সাবেক নেতাকে গ্রেফতার করে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, "বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদনগর এলাকায় গুলিবিদ্ধ হন ইসরাফিল, এই ঘটনাায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা তদন্তাধীন। এই মামলায় তদন্তে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা পাটোয়ারীর সম্পৃক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ধৃত আসামিকে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। "

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram