ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৫
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৫

যত দ্রুত সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক: সামছুজ্জামান দুদু

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ড. ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।

তিনি আরো বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

বিএনপি'র ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরো যোগ দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি'র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি'র নেতারা।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমান। কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram