ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪১
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর লাঠিচার্জ, প্রতিবাদে মানববন্ধন

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সদস্য কর্তৃক লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ও মেডিকেল কলেজে নিয়মিত ক্লাস চালুসহ তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৪টায় সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একে এম আবু নাছার, সুনামগঞ্জ জেলা হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মণির উদ্দিন, সাংবাদিক পঙকজ কান্তি দে, সাংবাদিক এড. মহসিন রেজা মানিক, হাওর বাচাঁও আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদু, সাংবাদিক দিলাল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক সুজনের সদর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক আশরাফ আলী, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী বাকি বিল্লাহ ও এস এম মারুফ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক আমিনুল হক, হেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন, প্রভাষক শাহিনুল ইসলাম, মানিক উল্ল্যাহ, দেশ টিভির সাংবাদিক কর্ণবাবু দাস।

বক্তারা সুনামগঞ্জের মদনপুরে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও কলেজ হাসপাতালটি দ্রত চালুসহ শিক্ষার্থীদের রবিবার সকালে অবরোধ চলাকালে সেনাবাহিনীর সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram