ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৫
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

বাঁশখালীর চাম্বল খাল পুনঃখনন ও ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার চাম্বল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া জলকদর সংযোগ খালের পুনঃখনন ও চাম্বল বাজারের ময়লা আবর্জনা অবৈধভাবে খালে ফেলে খাল ভরাট, মাছ ব্যবসায়ীদের থেকে সরকার নির্ধারিত হাসিল না নিয়ে অতিরিক্ত হাসিল (কর) নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী।

রোববার (২০ এপ্রিল) বিকেলে চাম্বল বাজার প্রধান সড়কের ব্রিজের উপর এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা দাবি তুলে বলেন, 'অবৈধভাবে খাল দখল ও ময়লা আবর্জনা পেলে খাল ভরাট করায় পানি নামছে না, তাই ময়লা আবর্জনা খালে ফেলা বন্ধ করতে হবে। বাজারে শৌচাগার (টয়লেট) নির্মাণ করতে হবে। বিগত ২০ বছর আগে এই খালে পানি চলাচল যেভাবে ছিল, সেভাবে স্বাভাবিক করে দিতে হবে। বাজারের হাসিল (কর) কমিয়ে সরকার নির্ধারিত হাসিল নিতে হবে এবং মাছ ব্যবসায়ীদের বাজারে, আসার সুযোগ করে দিতে হবে এবং অবৈধভাবে খাল ভরাট করায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। খাল দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।'

বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় খাল দখল ও ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন, 'খালের একটি অংশে ময়লা ফেলায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে চাম্বলের পূর্বাঞ্চলের কয়েক হাজার মানুষ।'

এ সময় এলাকাবাসীর পক্ষে আহমদ নুর আমীরী, মো. নেজাম উদ্দিন মো. মোকতার, মো. সাইফুল, আব্দুর রহিম, মো. সেলিম, বজল আহমদ, সাহাব উদ্দিন, রফিক আহমদ, নুরুল আমিন, মাহমুদুল হক, আব্দুল মোনাফসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram