ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০০
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

টঙ্গীতে মোবাইলে ক্যাসিনো খেলা নিয়ে দ্বন্দ্ব, তরুণের আত্মহত্যা

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ইসরাফিল (২২) নামে এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছেন তিনি।

আজ রোববার সকালে টঙ্গীর পূর্ব আরিচপুর আঙ্গুরের টেক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইসরাফিল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাইন্নাধলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পরিবারের বরাতে পুলিশ জানায়, পরিবারের সঙ্গে ওই আঙ্গুরের টেক এলাকায় স্বপনের বাড়ীর ভাড়া বাসায় থাকতো ইসরাফিল। কোনো কাজ করতো না। তবে মোবাইলে অনলাইনে ক্যাসিনো খেলত। এ নিয়ে পারিবারিকভাবে অশান্তি বিরাজ করছিল। এর জেরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাফিল।

পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বাইজিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram