ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৫

কমলগঞ্জে ট্রাক্টর উল্টে চা শ্রমিক নিহত, আহত-২

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহনকারী ট্রাক্টর উল্টে ইটের চাপায় পরিবারের একমাত্র উপার্জনকারী চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও ইট ক্রয় করা মালিকের ছেলে অসীম রোজারিও।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের গোড়ায়। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিও বাড়ির কাজের জন্য পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গংগানগর জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করা হয়। বিকেলে ব্রিকস ফিল্ডের ম্যানেজার তাদের দুটি গাড়ি দিয়ে ইট পাঠায় খ্রিষ্টান টিলায় জন রোজারিও এর বাড়িতে। সামনের ট্রাক্টরে ছিল জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মাহালী। ট্রাক্টরটি খ্রিস্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে বডি ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী। পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাক্টর থেকে বডি আচড়ে পড়লে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডোবায় পরে গিয়ে পড়ে। এতে ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও আহত হলে তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

মাধবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাবিদ আলী বলেন, ট্রাক্টর উল্টে হতাহতের বিষয়টি খবর পেয়ে কমলগঞ্জ থানাকে জানালে শুক্রবার বিকাল ৫ টায় লাশ উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram