ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় বিমল দাস (৫৫) নামের এক চার্জার ভ্যানচালক নিহত এবং একই ভ্যানের ২ জন আরোহী সাধন (৩০) ও রেখা রানী (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬ টার সময় উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালী বাজারে।

‎নিহত ভ্যানচালক বিমল দাস উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর গ্রামের মৃত কাঞ্চন দাসের ছেলে এবং আহত সাধন একই গ্রামের রঞ্জিতের ছেলে ও রেখা রানী ওই গ্রামের সুজনের স্ত্রী।

জানা গেছে, শীবপুর থেকে আসা দুর্গাপুর গামী বালুবাহী একটি ড্রামট্রাক পালী বাজারে পৌছালে বিপরীত দিক থেকে যাওয়া বেটারী চালিত চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালকসহ ভ্যানের ২ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে ভ্যানচালক বিমল দাসকে ডাক্তার মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram