ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

জুড়ীতে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবিতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী তাহের আলী, নুরুল আমিন, মোঃ উসমান খান, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েব সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থানে দীর্ঘদিন থেকে অবাধে বালু উত্তোলন করায় দীর্ঘ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি এলাকা বিলীন হওয়ার পথে রয়েছে। তাছাড়া ব্রীজ গুলো অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীসহ এলাকাবাসী আতঙ্কিত জীবনযাপন করছেন। এমতাবস্থায় এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram