ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

১৭ এপ্রিল পীরগঞ্জ গণহত্যা দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাাঁও) প্রতিনিধি: ১৭ এপ্রিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পীরগঞ্জে প্রথম প্রবেশ করে মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ সুজাউদ্দীন, অধ্যাপক গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, আতিউর রহমান, মোজাফ্ফর হোসেন সহ ৭ জনকে ধরে নিয়ে গিয়ে ভাতারমারি ফার্মে ব্যনয়েট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। স্বাধীনতার পর থেকে দিনটি পীরগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে বৃস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তেতুলতলায় “অমর আলো” শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, ইউএনও রকিবুল হাসান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শহিদ সন্তান প্রফেসর বদরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান শহিদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram