ঢাকা
logo
প্রকাশিত : April 17, 2025

বদলির আদেশ হলেও বহাল তবিয়তে টাঙ্গাইলের পরিবেশ কর্মকর্তা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করলেও অদৃশ্যশক্তির বলে এখনও তিনি কর্মস্থলে রয়েছেন বহাল তবিয়তে। পরিবেশ অধিদপ্তরের উপসচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত অফিস আদেশে ওই কর্মকর্তাকে গত ৭ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থল গাজীপুর জেলা পরিবেশ কার্যালয়ে যোগদান করতে বলা হয়।

গত ২৫ মার্চ পরিবেশ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, “পরিবেশ অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়। বর্ণিত কর্মকর্তাগণ ৭ এপ্রিল অপরাহ্নের মধ্যে স্ব স্ব কর্মস্থল হতে অবমুক্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

এই আদেশে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদলকে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এবং টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে গাজীপুর জেলায় বদলি করা হয়। একই অফিস আদেশে মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনকে উপপরিচালক (পানি ও জৈব) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা হতে মানিকগঞ্জ জেলা পরিবেশ কার্যালয়ে বদলি করা হয়।

বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে কেন যোগদান করছেন না এমন প্রশ্নে কোন মন্তব্য করেননি টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কোন মন্তব্য করবেন না তিনি। এছাড়া পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল থেকে কোন আদেশ না আসায় এবং যাকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে তিনি যোগদান না করায় তিনি টাঙ্গাইলেই নিয়মিত অফিস করছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram