ঢাকা
logo
প্রকাশিত : April 17, 2025

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই গৃহবধু আমেনা বেগম উপজেলার ঘোনারচালা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে পুলিশ বাড়ীর পাশে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে গৃহবধু আমেনা বেগম পরিবারের অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমেনা বেগম তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ বাড়ীর পাশে ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মরদেহের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় নিহত আমেনা বেগমের মেয়ে লিতু আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram