ঢাকা
logo
প্রকাশিত : April 16, 2025

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার

প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি নামে এক যুবকের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতিনিয়িত ব্ল্যাকমেইল করার অভিযোগে সানজিদা তাবাসুম স্বর্ণা (২৬) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে বরগুনার পাথরঘাটা থানা এলাকা থেকে র‍্যাবের সহায়তায় স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ১০ এপ্রিল কাফি ওই তরুণীর প্রতারণার দায়ে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বর্তমানে গ্রেপ্তার তরুণী পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং সিদ্বিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান থানার এসআই মো. ওসমান।

তিনি জানান, সিদ্বিরগঞ্জ থানার এক মামলায় তাকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা আসলে তার কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বর্ণা রাজধানীর একটি ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তবে চাকরির আড়ালে বিত্তবানদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের মতো প্রতারণা করছেন তিনি।

মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তরুণী স্বর্ণার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করেন। অন্যদিকে, বাদী কাফি একজন চাকরিজীবী। ফেসবুকে পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কে জড়ানোর পর স্বর্ণার কথামতো কাফি তাকে নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। সে সময় কৌশলে স্বর্ণা তাদের দুজনের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি তুলে রাখতেন। এক পর্যায়ে বিভিন্ন অজুহাতে কাফির কাছে স্বর্ণা ধারের কথা বলে টাকা চাইতেন এবং কাফি সরল বিশ্বাসে টাকা দিতেন।

মামলার বাদী কাফি জানান, বিভিন্ন সময় স্বর্ণাকে দেওয়া টাকা একটা সময় ফেরত চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে উল্টো তাকে নগদ ২০ লাখ টাকা না দিলে তার কাছে ধারণকৃত ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন। তখন, কাফি আত্মসম্মানের ভয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় ১০ লাখ দেন। তারপর গত ২২ মার্চ সকালে সিদ্বিরগঞ্জ মৌচাক বাস স্টেশনে এসে আবার স্বর্ণা টাকা চান এবং টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন।

কাফি বলেন, স্বর্ণা শুধু আমার সঙ্গে নয়, আরো বিভিন্ন পেশার ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন। তার সাথে প্রতারণার কাজে আরো দুই-তিনজন জড়িত।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram