ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১০
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজল (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকালে র‍্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে। গ্রেফতারকৃত ডাকাত শরিফুল ইসলাম সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের হাতেম আলী মন্ডলের ছেলে।

র‍্যাব-৬ জানায়, গত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩ টার দিকে ১০ থেকে ১২ জনের এক একদল ডাকাত মুকসুদপুরে রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রীল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদি হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম সজলকে গ্রেফতার করে।

র‍্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram