ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

সুনামগঞ্জের ধর্মপাশায় ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর খেয়া ঘাটের পূর্বপাড় থেকে সোমবার রাতে ১১ বোতল ভারতীয় মদসহ কৃপেশ বনিক (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

ধর্মপাশা থানার এসআই শ্রী নিরঞ্জন পাল বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর খেয়া ঘাটের পূর্ব পাড়ে সোমবার রাত ১০টার দিকে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কৃপেশ বনিক ভারতীয় মদ বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওইদিন রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়৷এ সময় তাঁর সঙ্গে কাপড়ের ব্যাগের ভেতরে থাকা ১১ বোতল ভারতীয় মদসহ তাঁকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram