ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

চাঁপাইনবাবগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে তোহরুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর মহাজন পাড়ায় একটি আম বাগানে এই দুর্ঘটনা ঘটে। নিহত তোহরুল ওই ইউনিয়নের কালুপুর গ্রামের সোলেমান আলীর ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে কালুপুর গ্রামে মজিবুরের আমবাগানে লেবার হিসেবে গাছ কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তোহরুল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram