ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

যশোর ডিবি পুলিশের অভিযানে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

শহিদ জয়, যশোর: যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞার নেতৃত্বে মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই বিপ্লব কুমার সরকার এবং তাদের সংগীয় একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিল হোসেন মানিককে অস্ত্রসহ আটক করেন।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মানিক নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তিনি উক্ত এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটক রাব্বিল হোসেন মানিক যশোর শহরের শংকরপুর এলাকার ইসহাক সড়কের হিরুজুল হকের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram