ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

বরিশালে থানা ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জাতীয় পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দের বিচারের দাবি জানিয়ে প্রথমে নগরী কাকলীর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মিছিলটি নিয়ে কোতয়ালি মডেল থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। সেখানে তারা ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে থানা পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধরা তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, জাতীয় পার্টির বরিশাল নেতৃবৃন্দরা গত ১৩ এপ্রিল ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইয়েলি বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে তারা ইসরাইল বিরোধী যে কুশপুত্তলিকাটি দাহ করেছেন তার পরিধানে তখন বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিফর্ম ও টাই পরা ছিল। এতে আমাদের স্কুলের সুনাম নষ্ট হয়েছে। তাই আমরা জাতীয় পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। এ ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ ব্যাপারে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার একাধিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, হয়তো ভুলবশত এমনটা হতে পারে। বিষয়টি নিয়ে দলীয় সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram