ঢাকা
logo
প্রকাশিত : April 15, 2025

নাটোরে ৭ বছরের কন্যা শিশুর বিবস্ত্র ও মুখাবয়ব ঝলসানো মৃতদেহ উদ্ধার

অমর ডি কস্তা, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জুঁই নামে ৭ বছরের এক কন্যা শিশুর মুখাবয়ব ঝলসানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলামত পর্যবেক্ষণ করে স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে ভুট্টা ক্ষেত থেকে তার লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগে নববর্ষের দিন সোমবার বিকেল থেকে সে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ৩০০ গজ দূরে চাটমোহরের হরিপুর মৌজার একটি ভুট্টা ক্ষেত থেকে বিবস্ত্র ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শিশুটির বাড়ি উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণীর ছাত্রী।

প্রতিবেশী এমদাদুল হক জানান, স্থানীয় কৃষকরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটির পড়নে কোন কাপড় ছিলো না। তার মুখমন্ডল সম্পূর্ণই পোড়া। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড দুর্বৃত্তরা এবং মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহর এলাকায়। যার ফলে সংঘটিত অপরাধটির মামলা চাটমোহর থানায় লিপিবদ্ধ হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা ধর্ষণের শিকার হয়েছে কিনা তা মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram