ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৫

বরিশালে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামীর লাশ ঝুলছিল ফ্যানের সঙ্গে, আর স্ত্রীর লাশ পড়েছিল বিছানায়। আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্বামী-স্ত্রী হলেন, কর্ণকাঠীর স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (২৫) এবং স্বপনের স্ত্রী লামিয়া আক্তার (১৮)। দুজনের লাশ ঘরের মধ্যে ছিল। স্থানীয়রা জানালা দিয়ে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাশের সুরাতহাল প্রতিবেদন তৈরীর পাশাপাশি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরকীয়ার কারণে রাহাতের সঙ্গে তার স্ত্রীর বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে রাতের কোনো এক সময় রাহাত তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, স্ত্রী হত্যার সময় রাহাতের সঙ্গে বহিরাগতরা যুক্ত থাকতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram