ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩২
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

পটুয়াখালীর বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরে খানাখন্দে ভরা ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটোচালক মো. রহিম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দাশপাড়া ইউনিয়নে বিগত দিনে কোনো উন্নয়ন হয়নি। ইউনিয়নের অভ্যন্তরে ৯টি সড়কের খুবই বেহাল অবস্থা। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিরুপায় হয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শ:ই দুর্ঘটনা ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। মানববন্ধনে বক্তারা আগামী ১৫দিনের মধ্যে সড়কগুলো সংস্কারের আল্টিমেটাম দিয়েছেন। ১৫ দিনের মধ্যে সড়ক মেরামত না করা হলে উপজেলা পরিষদ ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলেও হুঁশিয়ারী দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram