ঢাকা
logo
প্রকাশিত : April 13, 2025

কালিয়াকৈরে পুকুরের ভাসমান গাড়ির রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রবিবার ভোরে পুকুরে ভাসছিল একটি নোহা গাড়ি। দুপুরে ভাসমান গাড়িটি উদ্ধার করা হলে কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নাওলা এলাকার আশিক নগর পার্কের পাশে একটি পুকুরে ভাসছিল চকলেট কালারের নোহা গাড়ি। রবিবার ভোরে ওই পুকুরে গাড়িটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই গাড়িটি উদ্ধার করে। ওই গাড়ির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বলিয়াদি-চন্দ্রা ও বলিয়াদি-বাড়ইপাড়া দুটি সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতিসহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত শনিবার দিবাগত রাতেও বলিয়াদি-চন্দ্রা সড়কে দুটি অটোরিকশা আটকে চালকদের হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে চালকদের কাছ থেকে টাকা-পয়সা ও অটোরিকশা লুটে নেয় ডাকাত দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নোহা গাড়িটিও রাতে ডাকাত দলের কবলে পড়ে। এসময় ডাকাতি শেষে নোহা গাড়িটি ওই পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। কিন্তু গাড়ির লোকজন ও গাড়ির ভিতরে কোনো কিছু না পাওয়া গেলে বিষয়টি রহস্যাবৃত হয়ে পড়ে। তবে এখনো ওই গাড়ির রহস্য উদঘাটন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল হক জানান, খবর পেয়ে ওই গাড়িটি উদ্ধার করা হলেও ভিতরে কিছু পাওয়া যায়নি। তবে ওই গাড়ির মালিককে খুঁজে বের করা গেলে এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram