ঢাকা
logo
প্রকাশিত : April 12, 2025

গলায় ভাত আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু!

অতুল পাল, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীতে বসবাস করা বাউফলের বাপ্পী (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ভাত আটকে মৃত্যু হয়েছে। বাপ্পী পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামের রিপন গাজীর ছেলে। বাপ্পীর লাশ নোয়াখালী থেকে বাউফলের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে বলে তার পারিবারিক সূত্র জানেিয়ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের মদনপুরা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা রিপন গাজী কর্মসূত্রে পরিবার পরিজন নিয়ে নোয়াখালী বসবাস করছেন। সেখানে বাপ্পীর বাবা রিপন গাজী ঠিকাদারী কাজ করেন। সেই সূত্রে বাপ্পী এবছর নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। শুক্রবার রাতে লেখাপড়া শেষে খাওয়ার সময় বাপ্পীর গলায় ভাত আটকে যায়। এসময় সে বুকে ব্যাথা অনুভব করে। পরে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাপ্পীর চাচা রাকিবুর রহমান বলেন, ভাত খাওয়ার সময় গলায় ভাত আটকে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ষ্ট্রোক হয়ে বাপ্পী মারা গেছে বলে জানান। বাপ্পীর লাশ নোয়খালী থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। বিকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram