ঢাকা
logo
প্রকাশিত : April 11, 2025

দুর্গাপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দুর্গাপুর উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে আজাহার (৪৫) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) সকালে গ্রেফতারকৃত আজাহারকে আদালতে প্রেরণ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা। 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে উজানখলসী এলাকার সৈয়দের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান। এ সময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আব্দুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎ঘটনার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্গাপুর থানায় আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মামলা করেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ব্যবসায়ী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram