ঢাকা
logo
প্রকাশিত : April 10, 2025

সাকা চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাতা নুরুল আবছার আটক

কক্সবাজার প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের সাজানো মামলায় ফাঁসির দণ্ড কার্যকর করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর। এ মামলায় তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাতা রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে কক্সবাজারের রামু থেকে আটক করেছে এলাকাবাসী।

তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহবায়কের নেতৃত্বে এলাকাবাসী তাকে আটক করে।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, স্থানীয় সোর্স থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়িটি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

নুরুল আবছার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দন পুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে। তিনি বলেন, আটক ব্যক্তি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রাষ্ট্র পক্ষের ১০ নং স্বাক্ষী ছিলেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ-খবর নিচ্ছি। পরে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram