ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৫

থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা

নাটোরের লালপুরে গ্রেপ্তারকৃত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এই ঘটনা ঘটে।

রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি নাটোরের জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এই বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে ব্যস্ততা দেখিয়ে কোনো বক্তব্য দেননি।

তবে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনায় জড়িত, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি। তাদেরসহ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারে যৌথবাহিনী কাজ শুরু করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram