ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৭
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৫

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মহীউদ্দীন কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে ৪টি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যে তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে গত ১৮ জুলাই, ৪ ও ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা হয়। গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram