ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৫

পাংশায় চুরি করা শিশুসহ এক নারী আটক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ২ মাস বয়সী চুরি করা কন্যা শিশুসহ জনতার হাতে এক নারী আটক হয়েছে। পরে শিশুসহ ওই নারীকে পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।

আটককৃত ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা আক্তার (২২)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুই মাস। তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করা হয়েছে। শিশুটির প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেয়া হবে।

জানা যায়, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার আগে ৬ টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছে। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুইজন তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সেসময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা কমলাপুর রেলষ্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে আসছে। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram