ঢাকা
logo
প্রকাশিত : April 5, 2025

জলঢাকায় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাধীনতা কাপ আন্তঃ উপজেলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা স্টেডিয়াম মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তা হিমাগার ও এস আলী এগ্রো ইন্ডাঃ এন্ড ট্রেড লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। সভাপতিত্ব করেন জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সাজু।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাছেত, জলঢাকা সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্কাউটস এর সাবেক সম্পাদক সাংবাদিক মর্তুজা ইসলাম মাস্টার প্রমুখ।

উদ্বোধনী খেলায় জলঢাকা ক্রিকেটার্স ৪ উইকেটে বালাগ্রাম ক্রিকেটার্সকে পরাজিত করে। জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram